রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল

শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭৫ বার পড়া হয়েছে

শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদকে সামনে রেখে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৫।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার উইমেন্স ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সানজানা আফরোজ পপির পরিচালনায় কমিউনিটি ট্রাস্ট ফোরাম হল রুম ও জয়নূল আবেদিন পার্কে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার  স্বেচ্ছাসেবকদের সাথে  “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ” বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়। সেই সাথে সচেতনতামূলক ক্যাম্পেইন ও পোস্টার লাগানো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

কর্মশালায় অংশগ্রহনকারীরা বলেন,অনলাইনে বিভিন্ন পোস্টের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার দারাও নারীদের সহিংসতা করা হচ্ছে। আমরা কোন সঠিক তথ্য না জেনে লাইক কমেন্ট শেয়ার থেকে বিরত থাকব নারীদের প্রতি সহিংসতা  থেকে দূরে থাকবো। আমাদের আশেপাশে যদি কোন ব্যক্তি ডিজিটাল সহিংশতার স্বীকার হয় তাহলে অবশ্যই তাদের আইনি পদক্ষেপ নেয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন