রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন

কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জন সেবায় নিয়োজিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে নির্মিত এসব স্থাপনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য জননন্দিত গণমানুষের নেতা, স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক সংগঠন, উলিপুর উন্নয়ন ফোরাম’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), কুড়িগ্রামের জেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম। অনুষ্টানটি পরিচালনা করেন পাঁচপীর বাজারে কম্পিউটার সেবা ব্যাবসায়ী ও স্থানীয় জামায়াত নেতা মো: শাহ্ ফরিদ।

এ ছাড়া পাঁচপীর বাজার কমিটির সভাপতি মো.মাঈদুল ইসলাম (মুকুল), স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পাঁচপীর বাজার বণিক সমিতির সভাপতি মো.সাইফুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, পাঁচপীর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। এর ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা, বিশেষ করে নারী ও শিশুরা স্বাস্থ্যসম্মত পরিবেশের সুবিধা পাবেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এখানে উল্লেখ্য যে, ওয়াশ ব্লক নির্মাণে ব্যয় ২২ লাখ টাকা এবং গ্রামীণ বাজার ছাউনি তৈরিতে ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অপরদিকে, শনিবার দুপুরে উলিপুরের সাংবাদিকদের সাথে উলিপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এরপর তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মঅষ্টমির অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে সেখানে যোগদেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন