শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত রুকন সম্মেলন এ জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, রংপুর-দিনাজপুর অঞ্চল, অধ্যাপক মাও: মমতাজ উদ্দিন। তিনি বলেন বৈষম্য থাকা যাবে না। তিনি বলেন স্থানীয় নির্বাচন নিয়ে নিজে খায়েশ প্রকাশ করবেন না। যাকে সংগঠন মনোনীত করবেন তিনি নির্বাচন করবেন। এ ব্যাপারে না নোতোর বা তোষামোদ করবেন না। নির্বাচনে অংশ নিতে যাদেরকে বলা হয়েছে ওনারা জনসংযোগ করতে থাকেন। তিনি আরও বলেন স্থানীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জামায়াতে ইসলামী অনেক বেশি জনশক্তি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন। সর্বশেষ তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ব্যায় যত কম করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে।

শনিবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ এর এমপি শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং কুড়িগ্রাম-৪ এর এমপি বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সম্মেলনের মূল অংশের পূর্বে সম্মেলনের প্রধান অতিথির পরিচালনায় ২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের জন্য রোকনদের ভোট গ্রহন করেন। এরপর বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব শেষে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন