মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে এমপিকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (০৩) ফেব্রুয়ারি শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ উপলক্ষে এ আয়োজন করা হয়।

এতে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং সভাপতি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান একেএম ফরিদউল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর, বীর মুক্তিযোদ্ধা হাবি্ুর রহমান আকন্দ হলুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য মো. আব্দুল জব্বার ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন