বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিভিন্ন কর্মসূচীতে ২৮ অক্টোবর পালন করলো কুড়িগ্রাম জেলা জামায়াত-শিবির কুড়িগ্রামের ভূরুংগামারী ও চিলমারীতে ভারতীয় চোরাকারবারি আটক-২ ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কোচ দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৮ কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রামে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন কুড়িগ্রাম জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠিত কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর রক্তাক্ত ৪ কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

ঈশ্বরগঞ্জে নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের প্রায় সাত ঘন্টা পর পুকুর থেকে মো.জিহাদ মিয়া (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো.আবুল বাশার।

শনিবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের টুনপাড়া এলাকার বাড়ির পাশের বন্যাকবলিত গভীর খুর বা পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু জিহাদ ওই গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার থেকে নিখোঁজ হয় জিহাদ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না শিশু জিহাদকে। পরে সন্দেহজনক ভাবে বাড়ির পাশের পুকুরে নেমে খোজাখুজির এক পর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন