মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ‘জন্মাষ্টমী’ উদযাপিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (০৬ সেপ্টেম্বর) বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, শ্রী করুনাময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী মৃত্যঞ্জয় লাহেড়ী, সাধারণ সম্পাদক শ্রী অলক ঘোষ ছোটন।

এ ছাড়াও ঢাকঢোল, সানাই ও কাসর বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন করে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির সনাতন ধর্মাবলম্বীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন