শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা ব্যাপী লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, সংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে তাদের পেশাগত মানোন্নয়ন ও সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা এগিয়ে নিতে কুড়িগ্রামে সহকারী অধ্যাপক ও সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের কুড়িগ্রাম জেলা শিল্পী কল্যাণ সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।

০৪ নভেম্বর বুধবার কুড়িগ্রাম-চিলমারী সড়ক সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লক্সে সংগঠনের সকল সদস্য ও বিশিষ্ট জনদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এ কমিটি ঘোষণা করা হয়।

অরাজনৈতিক এ সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যথাক্রমে, বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক, এনজিও কর্মী এবং সমাজ সেবক রফিকুল হায়দার, বিশিষ্ট শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রানা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রেজাউল কবীর রানু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আতাউর রহমান আতা এবং বিশিষ্ট সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিও কর্মী মোছাঃ আলেয়া খাতুন।

সংগঠনের উপদেষ্টা আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন