মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত

গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর, পৃথিবীতে এই প্রথম এমন ঝড়ে দু’হাত দু’দিকে প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত দিয়ে জুলাই আন্দোলন সফল করেছে রংপুরের সন্তান আবু সাঈদ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও গণভোটের গণরায় কার্যকরসহ গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জেলা আমীরের নেতৃত্বে বাদ আসর সুবিশাল গণবিক্ষোভ মিছিল ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলন, অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানিয়ে সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিন এবং জন আকাঙ্ক্ষা পূরণে কোন কালক্ষেপণ না করে অতি দ্রুত বাস্তবায়ন করুন।

গতকাল বুধবার (৫ আগস্ট) বাদ আসর বিক্ষোভ পরবর্তী সমাবেশেটিতে জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকর, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাড: ইয়াছিন আলী সরকার, কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেনসহ ১১ দলীয় ঐক্যের মধ্যে জেলা এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এবারের প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এর বাণী “জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন