বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভসায় অংশ নিতে কুড়িগ্রাম সফরে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আখতার হোসেন এবং ২৬ কুড়িগ্রাম-২ আসনের এমপি ড: আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি সংবিধান বাস্তবায়ন করছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তাই অবিলম্বে জনতার গণরায় গণভোটের আকাঙ্খা বাস্তবায়ন করুন। অন্যথায় লালকার্ড দেখাবে জনগন। পাটোয়ারী আরও বলেন, ‘আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আর চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।’

২৬ কুড়িগ্রাম-২ আসনের এমপি এনসিপির কেন্দ্রীয় নেতা ও রংপুর অঞ্চলের সমন্বয়ক ড: আতিক মুজাহিদ বলেন- কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি ডা: নিয়ে আসি সেই ডাক্তারকে আবার বদলি করে নিয়ে যায়।

বুধবার (২২ জুলাই) শেষ বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জুলাই স্মৃতি স্থম্ভ থেকে শুরু করে পদযাত্রাটি শাপলা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন