সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী দাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান খানের বিরুদ্ধে বিদ্যালয়ের মাঠ থেকে একটি মূল্যবান মেহেগুনী গাছ বিক্রি করে দেবার অভিযোগ পাওয়া গেছে।

উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোমবার (৩০ অক্টোবর) গাছ বিক্রির বিষয়টি লিখিতভাবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন। লিখিত অভিযোগের কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার ও রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল লিখিত অভিযোগ পাওয়ার পর। বিষয়টি তদন্ত করে জরুরী প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করেছেন। এলাকাবাসী বিদ্যালয়ের মূল্যবান মেহেগুনী গাছ বিক্রির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন