সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাবার হাতে ভাত খেতে চায় মারুফা,নিখোঁজের ৫৫ দিনেও সন্ধান মেলেনি বাবার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৬১ বার পড়া হয়েছে

বাবা মানে বটবৃক্ষ, বাবা মানে ছোট্ট বেলার খেলার সাথী। চার বছর বয়সী ছোট্ট শিশু মারুফার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। বাবা ছিলেন তার খেলার সাথী। বাবা তাকে আদর করে ভাত খাইয়ে দিতেন। গত মঙ্গলবার মারুফাদের বাড়ি গিয়ে দেখা গেছে, মারুফা ঘরের বারান্দায় বসে নিজ হাতে ভাত খাচ্ছে। তোমার বাবা কোথায় জানতে চাইলে কাঁদো কাঁদো গলায় মারুফা জানায়, আমার আব্বা হারিয়ে গেছে। আমার আব্বাকে এনে দেন! আমি আব্বার হাতে ভাত খাইয়াম(খাব)।’

পরিবার সূত্রে জানা গেছে, মারুফার বাবা বাক প্রতিবন্ধী মো. হযরত আলী(৫৫)। গত ৭ জুলাই শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। নিখোঁজের পর থেকে তার একমাত্র মেয়ে মারুফা বাবার জন্য কান্না করে দিন পার করছে। বাবা অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে সে।

এদিকে নিখোঁজের ৫৫ দিন পেরিয়ে গেলেও বাক প্রতিবন্ধী হযরত আলীর এখনও সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে হযরত আলীকে না পাওয়ার পর নিখোঁজের ছয় দিনের মাথায় গত ১৩ জুলাই তাঁর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

হযরত আলীর স্ত্রী নাজমা খাতুন(৩৬) বলেন, আমার স্বামী কথা বলতে পারেন না। তবে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। প্রায় দুইমাস আগে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আমি আমার স্বামীকে ফেরত চাই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এরই মধ্যে আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ মো. হযরত আলীর সন্ধান পায় তাহলে ঈশ্বরগঞ্জ থানার নম্বর ০১৩২০১০৩৩৯৯ বা তার স্ত্রী নাজমা খাতুন ০১৯৯৯৪ ২৭২৮৬২ মোবাইল নম্বর এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন