রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

বিএনপি এমপিদের আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭৩ বার পড়া হয়েছে
ছবি: ইন্টারনেট

জাতীয় সংসদ থেকে বিএনপি এমপিদের পদত্যাগ করা আসনগুলোতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি কমিশনাররাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর জানান, আগামী ১ ফেব্রুয়ারি ওই ৫ আসনের ভোট গ্রহণ করা হবে। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

তিনি জানান, সব আসনের সব কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সিসিটিভি থাকবে কি-না পরে সিদ্ধান্ত নেয়া হবে।

যে ৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২।

গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন। ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির এমপিরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এসময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোঃ আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোঃ মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন বাকি এমপিরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ হয়নি।

এছাড়া রুমিন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় সেখানে উপনির্বাচনের পর নতুন সদস্য মনোনীত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন