শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাগর হত্যা মামলায় ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব গ্রেফতার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ার হোসেন সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামীলীগের সদস্য মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

গ্রেফতার মাহাবুবুর রহমান জেলা মটর মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন-সম্পাদক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা আড়াইটায় ময়মনসিংহ র‍্যাব-১৪’র কোম্পানী কমান্ডার ও অরিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ০৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। ওই ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালান ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান।

গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। তিনি ময়মনসিংহ নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

ময়মনসিংহ কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন