সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক

ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন বাড়েরা এলাকার একটি গুরুতর ফৌজদারি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।

মামলা নং- ২৬(১)-এ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪,৩৭৯,৩২৫, ৩২৬, ও ৩০৭ ধারাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবুল হাসেম ও আবুল কাশেম এখনও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এ কারণে বাদীপক্ষ ও সাক্ষীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদালতের জারিকৃত ওয়ারেন্ট দ্রুত কার্যকর করে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে তারা সতর্ক করে বলেন, যদি কোনো আত্মীয়-স্বজন, আশ্রয়দাতা বা প্রভাবশালী ব্যক্তি পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন কিংবা তাদের গ্রেপ্তার এড়াতে সহযোগিতা করেন, তবে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এলাকাবাসীর দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পরোয়ানাভুক্ত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা জরুরি।
প্রশাসনের প্রতি জোর দাবি: মামলা নং-২৬(১)-এর পলাতক আসামি আবুল হাসেম, আবুল কাশেমসহ সকল পরোয়ানাভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হোক এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন