শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় চেয়ারম্যান গ্রেফতার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১০৮ বার পড়া হয়েছে
আবদুল্লাহ আল আমিন বিপ্লব

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব-১৪।

গ্রেফতার আবদুল্লাহ আল আমিন বিপ্লব গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। টানা দ্বিতীয় বারের মতো লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। পাশাপাশি তিনি দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালী মডেল থানায় তাঁকে হস্তান্তর করে র্যাব।

ময়মনসিংহ র্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গফরগাঁও উপজেলার থানায় দু’টি বিস্ফোরক মামলা রয়েছে। ওই দু’টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, গ্রেফতার আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এক মামলায় তিনি প্রধান আসামী এবং অপর একটি মামলায় ২২ নম্বর আসামী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামীকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। আগামীকাল (বুধবার) পাগলা থানা পুলিশ আমাদের কাছ থেকে আসামীকে আদালতে সোপর্দ করবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন