শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর গ্রেফতার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ৩ টায় জামায়াত নেতাকে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

এর আগে ওই দিন সকাল ৮ টায় মহানগরী মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৫ (পাঁচ) দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ অক্টোবর সকালে নগরের চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্য পালনে বাধা দেন তারা।

পরবর্তীতে ওই দিন বিকেলে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলাতেই জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন