বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল

শ্বশুর বাড়ি এসে ডোবায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জামাই

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১১৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্বশুর বাড়িতে এসে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে মো. বাচ্চু মিয়া(২৪) নামে এক জামাই নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামের বিল-খেরুয়া বিলের পাশে একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া পাড়াভাসাটি গ্রামের কছুমদ্দিন মেয়ে শিউলি বেগমের স্বামী। তবে বাচ্চু মিয়া উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। গত শুক্রবার রাতে শ্বশুর বাড়ির পাশে বিলের একটি ডোবায় টাক জাল দিয়ে মাছ ধরতে যান। জাল টানতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কারণে আর উঠতে পারেনি বাচ্চু। খবর পেয়ে এলাকাবাসী সংঘবদ্ধভাবে অনেক খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তীব্র স্রোত ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় সকালে উদ্ধার কাজ শুরু ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল থেকে বিকেল ৪ টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি জামাইয়ের। নিখোঁজ বাচ্চু মিয়ার ১১ মাস বয়সী সাওদা মণি নামে এক কন্যা সন্তান রয়েছে ।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, তীব্র স্রোত ও আমাদের ঈশ্বরগঞ্জে ডুবুরি দল না থাকায় রাতে উদ্ধার কাজ সম্ভব হয়নি। সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত নিখোঁজ লোকটিকে উদ্ধার করা যায়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হওয়া মাত্রই সাংবাদিকদের তিনি জানাবেন বলেছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে। এখনও নিখোঁজ লোকটির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন