বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সমাবেশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৮৫ বার পড়া হয়েছে

ইভটিজিং, মাদক, জুয়া,নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক,

অপমৃত্যু ইত্যাদি ক্ষেত্রে অপরাধ কমিয়ে আনতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে ঈশ্বরগঞ্জ থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।

‘পুলিশ প্রশাসন,বিট পুলিশ ও জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব’ বলে উল্লেখ করেন মাছুম আহাম্মদ ভূঞা। তিনি আরও বলেন, ‘বিট পুলিশে সকল দলের, সকল মতের, সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই পুলিশ ও বিট পুলিশিং কার্যক্রমে সফলতা আসবে। ’

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(গৌরিপুর সার্কেল) সুমন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল সহ ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিট পুলিশের সদস্য,সাংবাদিক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন