বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি আসিফ আব্দুল্লাহ বলেছেন, “আসুন আমরা সবাই মিলে এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল, যারা দেশের ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। ”

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা মডেল মসজিদ হলরুম সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত “ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের এই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের উদ্দেশ্য শুধু পেশা বেছে নেওয়া নয়, বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্যকে স্পষ্ট করা।

আমরা চাই, তোমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হয়েই থেমে না যাও, নিজেকে সমাজের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলো।

তিনি বলেন, মনে রেখো, সফল ক্যারিয়ারের মূল হলো পরিশ্রম, সততা ও আল্লাহভীতি। যে ব্যক্তি তার লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পরিশ্রম করে, তার সফলতা শুধু নিশ্চিত নয়, বরং স্থায়ীও হয়।

ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ।

কর্মসূচিতে শিবিরের জেলা দায়িত্বশীলসহ বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর পরিবেশে দোয়া ও নসিহার মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন