বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

আমরা সবসময় জনগণের পাশে আছি: আইজিপি

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৩১ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের জনগণ অনেক শান্তিপ্রিয়। তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। আমরাও জনগণের পাশে আছি।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।
পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষ ও পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এতে তাদের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো।

আইজিপি বলেন, করোনাকালে যখন মানবিকতার চরমবিপর্যয় দেখা দিয়েছিল তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি। অসুস্থ মানুষের চিকিৎসাব্যবস্থা করেছি, কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে। করোনায় ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তবুও আমরা জনগণকে সেবা দেওয়া থেকে পিছপা হইনি। জনগণের পাশে থেকেছি।

পরে তিনি রাজধানীর পান্থপথের পান্থকুঞ্জ পার্কে অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (হেডকোয়ার্টার্স) এসএম মোশতাক আহমেদ খান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন