বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জের নতুন ইউএনও প্রিন্স, সাংবাদিকদের সাথে মতবিনিময়

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.আরিফুল ইসলাম প্রিন্স। যোগদান উপলক্ষে (১২ ফেব্রুয়ারী) সোমবার বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নবাগত ইউএনও । এর আগে গত বৃহস্পতিবার তিনি ঈশ্বরগঞ্জের নতুন ইউএনও হিসেবে যোগদান করেন। একই দিনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি নতুন ইউএনও হিসেবে মো. আরিফুল ইসলাম প্রিন্সকে দায়িত্বভার হস্তান্তর করেন।

মো.আরিফুল ইসলাম প্রিন্স ৩৫ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জে যোগদানের পূর্বে তিনি নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্মস্থান বরগুনা জেলায়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, এ উপজেলা কে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা চাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই উপজেলার মানুষের পাশে থাকবো। এজন্য সকল জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন