বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জের ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল নেমেছে। বুধবার ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের লাটিয়ামারী ঘাটে ব্রহ্মপুত্র নদে এ স্নানোৎসব পালিত হয়। নানা বয়সী পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন।ব্রহ্মপুত্র নদে পূণ্য স্নানে ব্যাপক মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী নান্দাইল, কেন্দুয়া, নেত্রকোণা এলাকা হতে স্নানার্থীরা লাটিয়ামারি ঘাটে স্নানে অংশগ্রহণ করে। স্নানোৎসব উপলক্ষে এ ঘাটে প্রতি বছরেই বসে মেলা।

সনাতন ধর্মাবলম্বী এ্যাড. জীবন চন্দ্র সরকার বলেন, অন্যান্য বারের চেয়ে এবার পূণ্যার্থীদের উপস্থিতি বেশী। দুর দুরান্ত থেকে আত্নীয় স্বজনরা স্নানোৎসব উপলক্ষে বেড়াতে আসে এ ঘাটে স্নান করার জন্য।
ঈশ্বরগঞ্জ থানা ওসি মোস্তাছিনুর রহমান জানান, স্নানোৎসব ও মেলার নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন