বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জে আরসিসি রাস্তা নির্মাণের উদ্বোধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৮৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরসিসি রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়েছে। (০৭ আগস্ট) সোমবার বিকেলে রাস্তা নির্মাণের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানন আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান জীবন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, Local Government Covid-19 Response& Recovery project (LGCRRP) প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের হাইওয়ে রোড হতে চরনিখলা লিংক রোড পর্যন্ত প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ২২৬ মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় মেসার্স ঐশি এন্টার প্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। চুক্তি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি ২০২৪ ইং তারিখের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তর
করার কথা উল্লেখ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন