বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জে জমকালো আয়োজনে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র শুভযাত্রা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ শুভযাত্রা শুরু করেছে।

(১২ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ২ টার দিকে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুরের এক্সক্লুসিভ ডিলারদের উপস্থিতিতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও ডিজিটাল প্রজেক্টেরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শেষে মধ্যাহ্নভোজ ও ডিলারদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

জানা গেছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো- ঢালাই স্পেশাল সিমেন্ট। যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলাম-এর জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।

ঈশ্বরগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর ডিলার ‘মেসার্স নিউ বিসমিল্লাহ ট্রেডার্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আমিনুর রহমান লস্কর, মেসার্স নিউ বিসমিল্লাহ ট্রেডার্স-এর সত্বাধিকারী মো. আবু
তাহের প্রমুখ।

ঢালাই স্পেশাল সিমেন্টের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন বলেন, ঢালাই স্পেশাল সিমেন্টের
হচ্ছে স্পেশাল ধরনের ব্রেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ। এই সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্ট-এর তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সাথে সাথে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরও সুদৃঢ়। তাই দ্রুত সময়ে যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকরী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন