বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩৯ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় মো. চঞ্চল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শরীফ (২৭) নামে আরেক যুবক আহত হয়েছেন। আজ (১১ সেপ্টম্বর) সোমবার বিকেলে ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কের হারুয়া শর্শী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চঞ্চল ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। অপরদিকে আহত শরীফ একই এলাকার আলতাব হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হারুয়া বাজার থেকে শরীফকে সঙ্গে নিয়ে চঞ্চল মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরগঞ্জের দিকে আসছিলেন। মাইজবাগ ইউনিয়নের হারুয়া শর্শী এলাকা পর্যন্ত আসতেই কিশোরগঞ্জগামী একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন চঞ্চল। পেছনে থাকা শরীফও কিছুটা আহত হোন। পরে স্থানীয়রা চঞ্চলকে আশঙ্ক্ষাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মোটামুটি আহত অবস্থায় শরীফকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এসময় তাঁদের মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ‘।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন