শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

ঈশ্বরগঞ্জে নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৮৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠন।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জের বাগবেড় গ্রামে আলহাজ্ব মৌলভী মো. ফজলুর রহমান মাষ্টারের বাড়ির সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, চাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন দুধ ও সাবান।

রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমাদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো.নূরুল্লাহ নূরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ. সম্পাদক শাহরিয়ার আলম তুহিন, অর্থ সম্পাদক নাজমুল হাসান কানন, সিনিয়র সদস্য হাসিবুল হক্ব সানিম, হামিম, মাছুম, ইমরান মামুন প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণকালে রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠনের মাহফুজুর রহমান তাসিন বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা চাই দেশের সব পিছিয়ে পরা মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পরা একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন