বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হজরত সম্পাদক পিন্টু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬১২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২২ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা চলে ভোররাত ৪টা পর্যন্ত। ১২ ঘন্টা ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার ছোট রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলী সভাপতি পদে ও কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টুকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। একই সাথে হজরত-পিন্টু,কাজী-মাহবুব-জিরীন প্যানেলে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১ জনকেই বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে উপজেলার ৮৬২জন ভোটারের মধ্যে ৮২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মো. হজরত আলী শাপলা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৩ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মো. কামরুল ইসলাম চৌধুরী গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো.সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু শাপলা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৯ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মো. আনোয়ারুল হক খোকা গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম খান ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী মো. ওয়ালী উল্লাহ উবায়েদ পেয়েছেন ২২৮ ভোট,সাংঠনিক সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী মো.শওকত ইকবাল ২২৮ ভোট পেয়েছেন। সহ-প্রচার সম্পাদক পদে মো. আতিকুর রহমান পেয়েছেন ৫৪৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো.সুলতান উদ্দিন পেয়েছেন ২৫১ ভোট। সহঃ আইসিটি সম্পাদক পদে মোহাম্মদ এনামুল হক পেয়েছেন ৫৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোমেনা বেগম পেয়েছেন ২৬৪ ভোট। এভাবেই শাপলা প্যানেলের ৫১ জনই বিপুল ভোটে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। শাপলা প্রতীকের ৫১ প্রার্থীই বিজয়ী হয়েছেন। এর আগে একই প্যানেলের সকল প্রার্থী কখনও বিজয় লাভ করেনি। এটি একটি ঐতিহাসিক বিজয়। এবিজয় সকল শিক্ষকদের। এ বিজয় ন্যায় ও সত্যের। আমরা উপজেলার সকল শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকব।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন