বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা

স্টাফ রিপোর্টার, এহসানুল হক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েলের বোমা হামলায় মুসলিম নারী-পুরুষ ও শিশু নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মসজিদুল আকসার ভূমি ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের জীবনের নিশ্চয়তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও দখলদার ইসরায়েলের ধ্বংস কামনা করে দোয়া ও মোনাজাতে কেঁদেছেন রোজাদাররা।

আজ বৃহস্পতিবার(২০ মার্চ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইনোসেন্ট চাইল্ড স্কুলের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা,দোয়া ও ইফতার মাহফিলে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতে ইফতারের পূর্বে কেঁদেছেন রোজাদাররা। অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন পাটবাজার মসজিদের খতীব ও চরনিখলা স্কুল মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকী।

এসময় তিনি ফিলিস্তিনের উপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এক মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন রোজাদাররা, তাদের চোখে ছিল সমবেদনা এবং দুঃখের গভীর ছাপ।

মুনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি— ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের জীবন সহজ করে দিন।তাদের সাহায্য পাঠান। নিহতদের ওপর রহম করুন এবং আহতদের শিফা দান করুন। এসময় তিনি দেশ, জাতি ও বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনাও করেন।

ইনোসেন্ট চাইল্ড স্কুলের সভাপতি মশিউর রহমান কাউসারের সভাপতিত্বে ও পরিচালক আমজাদ হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আলমগীর,শৈশব বিদ্যানিকেতনের পরিচালক আবুল মুনসুরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন