বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডা. সালমা আক্তার, ডা. মোহাম্মদ মোরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ব্রেস্ট ক্যান্সার বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচী সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া ৫ হাজার লিফলেট গ্রাম পর্যায়ে বিতরণ করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন