বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে মরা মুরগির মাংস বিক্রির দায়ে ১ মাসের কারাদন্ড

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মরা মুরগির মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে একমাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

(০৭ এপ্রিল) শুক্রবার ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, ঢাকা গাজীপুর থেকে কম মূল্যে মরা মুরগীর মাংস কিনে এনে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকার ব্রক্ষপুত্র নদের পাড়ের রফিক মিয়ার পুত্র আহাদ মিয়া (৩৫) ও সাগর মিয়া (২৮)। পরে ঈশ্বরগঞ্জ পৌরবাজারে মরা মুরগির মাংস বিক্রিয়কালে স্থানীয় জনসাধারণ তাদের আটক করে প্রশাসনকে অবহিত করে। এসময় সাগর নামের একজন পালিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে ৮০কেজি খাবার অনুপযোগী ব্রয়লার মরা মুরগির মাংস জব্দ করে ধংস করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আহাদ মিয়াকে একমাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন