বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে অর্থদণ্ডসহ তিন মাসের কারাদণ্ড

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও রাস্তায় মাল বোঝাই ট্রাক রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় তাকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে তিন টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. শহিদুল ইসলাম(৫৫) নামে এক মাদকসেবী ও বিক্রেতাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন( ২০১৮) অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে রাস্তায় মাল বোঝাই ট্রাক রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় মো. রিপন আলী নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, একজন মানুষ যখন অপরাধ জগতে পা বাড়ায়, প্রথম সিঁড়িটা হলো মাদকদ্রব্য। মাদক সেবন ও বিক্রি উভয়ই দণ্ডনীয় অপরাধ। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।)

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন