সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ঈশ্বরগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখেরুল ইমাম সোহাগ, আবুল মনসুর সদস্য উপজেলা আওয়ামী লীগ, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা হানিফ প্রমূখ।

এতে উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ ও যুবলীগের প্রাথমিক সদস্য হতে আগ্রহী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন