বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

ঈশ্বরগঞ্জে রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত, দুই ব্যবসায়ীকে জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজানে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়।  এসময় দুই দোকানে অনিয়ম পাওয়ায় দোকান মালিকদের জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লক্ষীগঞ্জ বাজারের
রিফাত এন্টারপ্রাইজের মালিক হারুন অর রশীদকে
মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা ও খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় আবুল মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসায়ী শাহ আলমকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়।
বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানাপুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে। মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে। ভোক্তারা দামে কোনোভাবেই যাতে প্রতারিত না হয় তার জন্যে এই ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন