বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব

ঈশ্বরগঞ্জে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একে.এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ।

উদ্বোধনের পরই সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় বালক এবং বালিকাদের ফুটবল, ভলিবল এবং কাবাডি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন