সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে জাপার ফখরুল ইমামের মতবিনিময়

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯০৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভা করেন তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি তিনবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছি। সেই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সব সময় উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। গত দশ বছর এই আসনের মানুষের জন্য কাজ করেছি। এখন নির্বাচনের সময় এসেছে তাই অনেকেই আমাকে নিয়ে নানা সমালোচনা করছে, জানি তারা আরও সমালোচনা করবে। কিন্তু তাদের নিয়ে আমি কোনদিন কোন মন্তব্য করি নাই। তাই তাদের এসব কথায় জনগণ কান দিবে না বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছি, আশা করি এই আসনের জনসাধারণ আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি জাতীয় পার্টির শাসন আমলে দেশের উন্নয়ন ও বর্তমান সরকারের উন্নয়ন অর্গযাত্রার অংশিদার হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী,অর্থ সম্পাদক আব্দুল মতিনসহ উপজেলা কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন