বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে সেলাইমেশিনসহ ঈদ উপহার পেল ২৩০ পরিবার

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুস্থ, অসহায় প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন, বৃদ্ধদের লাঠি, ক্র্যাচ, সাদাছড়ি, নগদ অর্থসহ ২৩০ টি অসচ্ছল পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও এমন ব্যতিক্রমী আয়োজন করেন ” অন্বেষা পাঠাগার ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। (০৮ এপ্রিল) সোমবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার।
এ ছাড়াও সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ হোসেনের
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তাহেরুন ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তাহেরুন ইসলাম জানান, ১৯৯৫ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে, বিভিন্ন উৎসবে মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি সর্বোপরি ভূমিকা রেখে আসছে। শুধু তা-ই নয়, সমাজের
বিত্তবানদের সহযোগিতায় প্রতি ঈদুল ফিতরে বিশেষ চাহিদা সম্পন্ন নারী-পুরুষদের হুইল চেয়ার, সেলাই মেশিনসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরও
বসুন্ধরা গ্রুপ, বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন, বৃদ্ধদের লাঠি, ক্র্যাচ, সাদাছড়ি, নগদ অর্থসহ ২৩০ টি অসচ্ছল পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন