বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে হিযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামার মধ্যে সংঘর্ষ,আহত- ১৪

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামার সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটানা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

জানা যায়, বুধবার উপজেলার উচাখিলা বাজারে আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তফাকুল উলামার উচাখিলা শাখার পক্ষে হিজবুত তাহীদের কার্যক্রম বন্ধের দাবিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচাখিলা-লক্ষিগঞ্জ সড়কে আসার পর পেছন থেকে মিছিলের উপর হিযবুত তওহীদেরর লোকজন আক্রমণ করে। এতে ইত্তফাকুল উলামার ১৪ জন সদস্য আহত হয়। আহতদের মধ্যে মাও. আবু নাঈম (৩০)’ হাফেজ মাও. আসাদ উল্লাহ (৩০)’ হাফেজ মিজানুর রহমান (২৫) কে গুরুতর অবস্থায় ময়মনিসংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের বিষয়টি ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সভাপিত মাও. আব্দুস সাত্তার নিশ্চিত করেন।

বিষয়টি নিয়ে ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাও. আক্তারুজ্জামান বলেন, দীর্ঘ দিন ধরে হিযবুত তওহীদের কিছু সদস্য ইসলামী শরীয়া রাষ্ট্রীয় আইনের প্রচলিত বিয়ে, নামাজ, রোজা, হজ্বসহ ইসলামের নানান বিষয়ে মানুষকে ভুল বুঝিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে আসছে। এরই প্রতিবাদে ও সাধারণ মানুষকে সচেতন করতে ইত্তেফাকুল উলামা উচাখিলা শাখার পক্ষ বুধ বার বিকেল ৩টায় উচাখিলা বাজারে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে হিজবুত তওহীদেরর সদস্যরা দেশীয় অস্ত্রনিয়ে প্রায় ১২-১৪ জনকে আহত করে। ২৪ ঘণ্টার মধ্যে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হিযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামা সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন