বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে ১২৬ ভিজিডি কার্ডধারী পাননি ২১ মাসের চাল, প্রমাণ মেলেছে তদন্তে

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৩২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১২৬ ভিজিডি কার্ডধারী পাননি ২১ মাসের চাল। প্রমাণ মেলেছে তদন্তে।

জানা যায়, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট বা দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নে ৩১৫ জন নারীর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সরকারি বিধি অনুযায়ী, প্রত্যেক কার্ডধারী প্রতিমাসে ৩০ কেজি পরিমাণ চাল পাওয়ার কথা। কিন্তু উল্লিখিত তালিকার ১২৬ জন উপকারভোগী, ২১ মাসের চাল পাননি। যা তদন্তে প্রমাণ মেলেছে। জানা গেছে, ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত কার্ডধারীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত বছরের ১৪ নভেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেন। কমিটির বাকি দুই সদস্য হলেন- উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আবুল কায়সার তালুকদার ও মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। পরে ২০ নভেম্বর কমিটির সদস্যরা সরেজমিন তদন্ত শুরু করেন। তদন্তের প্রথম দিনেই ১২৪ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ২৮ জন চাল পাননি। দ্বিতীয় দিন ২৩ নভেম্বর আরও ১১০ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ২০ জন চাল পাননি। পরবর্তীতে ইউপি সচিব ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২৬ নভেম্বর ৯ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ৭জন চাল পাননি।

২৯ নভেম্বর ২৫ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ২৪ জন চাল পাননি। সাক্ষাৎকারে মোট ৭৯ জন কার্ডধারী ২১ মাসের চাল পাননি বলে তদন্ত কমিটির সদস্যরা জানতে পারেন। আরও ৪৭ জন কার্ডধারীর কোনো হদিস খুঁজে পায়নি তদন্ত কমিটি। এছাড়াও ভিজিডি পরিপত্রে উপকারভোগীদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণের নিয়ম থাকলেও একসঙ্গে তিন মাসের চাল বিতরণের অভিযোগও রয়েছে ভুক্তভোগীদের।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মায়া রানী সরকার বলেন, এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। গরিবের নামে বরাদ্দ চাল আত্নসাতের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

তদন্ত কমিটির আহ্বায়ক সানোয়ার রাসেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত বছরের ৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। উল্লিখিত ঘটনায় ইউপির সাবেক চেয়ারম্যান একেএম মুদাব্বিরুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান আব্দুল আলী ফকির দায় এড়াতে পারেন না।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি, এই ইউনিয়নের ভুক্তভোগীদের অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন