মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মো. আব্দুল আউয়াল কে সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে গত ৫ডিসেম্বর  দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে  সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ কার্যকরি পরিষদ গঠনকল্পে ২১ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান কে প্রধান  করে তিন সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন ১৩-১৪ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা দান, ১৫ ডিসেম্বর যাচাই-বাচাই ও ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার সময়সীমা দিয়ে নির্বাচনী তফসীল ঘোষণা করেন। নির্ধারিত সময় সীমায়  ৯সদস্য বিশিষ্ট্য কার্যকরি পরিষদে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রয় ও জমা পড়ে। প্রত্যাহারের শেষ দিনে ৪জন সদস্য তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যার করলে কার্যকরি পরিষদের সভাপতি হিসেবে নয়াদিগন্তের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়াল  ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন সহ সভাপতি পদে ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের প্রতিনিধি ফয়সাল আহমেদ বিশাল, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, দপ্তার ও প্রচার সম্পাদক পদে মানবজমিন প্রতিনিধি  ফারুক ইফতেখার সুমন, কার্যকরি সদস্য -১ পদে যায়যায়দিন প্রতিনিধি  ফেরদৌস কুরাইশী টিটু ও কার্যকরি সদস্য-২ পদে সিনিয়র সাংবাদিক কামরান পারভেজ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন