বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

উচাখিলা বাজার ব্যবসায়ী কমিটি, সভাপতি সাইফুল সম্পাদক মিজানুর

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা

বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এতে উচাখিলা বাজার ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে
সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাধারন সম্পাদক মনোনীত করে ২ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট
একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. আব্দুল্লাহ আল হাসান খান জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মিয়া, কোষাধ্যক্ষ মো. ফারুক আহম্মদ রতন, দপ্তর সম্পাদক ফজলুল হক শিমুল, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সম্মানিত সদস্য শ্রী ডা. বিন্দু বাসী রায় সহ আরও ৭ জন সম্মানিত সদস্য মনোনীত হন।

গত মঙ্গলবার রাত ১২ টার দিকে উচাখিলা কাঁচা বাজারে
দোয়া ও মতবিনিময় সভার মধ্য দিয়ে কমিটি ঘোষণা করা হয়। উচাখিলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক
আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, কমিটির সম্মানিত উপদেষ্টা মো. কায়সার আহমেদ, শ্রী বিমল চন্দ্র সাহা,মো. আজহারুল ইসলাম প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দোয়া ও মুনাজাত শেষে সকলের মাঝে আপ্যায়ন হিসেবে বিরিয়ানি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন