বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৩০ বার পড়া হয়েছে

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. রিয়াজুল ইসলাম (১০) নামে এক স্কুল ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু বরন করেছে। রিয়াজুল ইসলাম কটিয়াদী বাজারের জুয়েলারি ব্যবসায়ী মো. আজিজুল হকের পুত্র ও কটিয়াদী স্ট্যান্ডার্ট ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
কটিয়াদী স্ট্যান্ডার্ট ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মধু সূধন সাহা জানান, সোমবার দুপুরে স্কুল ছুটির পর রিয়াজুল তার বাড়ির অপর সহপাঠীর সাথে রিকশায় চড়ে বাড়ি যাওয়ার পথে কদমতলী মোড়ে নেমে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। ফলে রিয়াজুল গুরুতর ভাবে আহত হয় । আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার সংকটাপন্ন দেখে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন