বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

রবিবার ১৮ মে-২০২৫ ইং সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং বজ্রপাত প্রতিরোধে করণীয় নির্ধারণে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলা পর্যায়ে সরকারের টেকসই উন্নয়নের জন্য প্রতিটি অসম্পন্ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেন, এবং জেলার সকল সরকারি বে-সরকারী প্রতিষ্ঠান সহ সকলকে সহযোগিতা করার আহবান জানান জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সমন্বয় কমিটির সভায় অন্যান্যের বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সিনিয়র সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।

সভায় দৈনিক কালবেলা এবং এশিয়ান এজ’র বিভাগীয় প্রধান সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু বজ্রপাত নিরসনে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা এবং ব্যাপক সংখ্যক তালগাছের চারা রোপণ ও সংরক্ষণের আহবান জানান।

মিটিং শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় তিনি জেলার বৃত্তবানদেরও দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন