বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

চলে গেলেন সাংবাদিক উবায়দুল্লাহ’র বাবা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪২ বার পড়া হয়েছে

দৈনিক ঢাকা প্রতিদিনের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার যু্গ্ম-আহ্বায়ক সাংবাদিক উবায়দুল্লাহ রুমির বাবা

মাওলানা শরীয়ত উল্লাহ (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১১ টার দিকে মারা যান তিনি। আজ (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক উবায়দুল্লাহ রুমি।

উবায়দুল্লাহ জানান, তাঁর বাবা অনেকদিন যাবৎ শারীরিক নানা রোগে ভোগছিলেন। এ অবস্থায় গতকাল রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের
নিজ বাড়িতেই মারা যান সাংবাদিক পিতা। এদিকে তাঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব। এ ছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজন। মৃত্যুকালে মাওলানা শরীয়ত উল্লাহ স্ত্রী, ছয় পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন