বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

চার্জে দেওয়া দুই ইজিবাইকসহ ঘর আগুনে পুড়ে ছাই

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে

ব্যাটারিচালিত দুই ইজিবাইকসহ একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন কুল্লাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ফজলুল হক (৩৫),শামসুল হক (৩০)। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা প্রায় ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ফজলুল হক বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আমাদের উপার্জনের দুটি অটোরিকশা(ইজিবাইক) ও একটি ঘরের মালামালসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ক্ষতিগ্রস্তরা খুব অসহায় মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগেই পথিমধ্যে খবর আসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফেরত আসে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন