মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরীপুরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৪৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের শোকসভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের উদোগে কলতাপাড়াস্থ সেবালয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন প্রকৌশলী এবিএম সারোয়ার হোসেন রনি।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
আরো বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা কদ্দুস, পৌর তাঁতী লীগের সভাপতি সোহাগ প্রমুখ।
শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ফকির।
সঞ্চালনা করেন ডৌহাখলা ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি আবু সয়েম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন