মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা

নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই আমার লক্ষ্য – মাওলানা বদরুজ্জামান

মোখলেছুর রহমান, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান বলেন,

নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই হবে আমার কাজ। আজকের শিশুরা যেন নির্বিঘ্নে বেড় উঠতে পারে এমন একটা সুন্দর পরিবেশ গৌরীপুরে গড়ে তুলা হবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আজকের শিশু কিশোররাই ভবিষ্যতে জাতির কর্ণধার হবে তাই তাদেরকে সুষ্ঠু পরিবেশ দিতে হবে যাতে প্রত্যেকটি শিশু কিশোর তাদের মেধা, মননকে বিকশিত করে নিজেকে যোগ্য করে গড়ে তুলে দেশ জাতির কল্যাণে কাজ করতে পারে।

মঙ্গলবার (২ডিসেম্বর) ৩ নং অচিন্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে খান্দার,মহিশ্বর এলাকায় গণ সংযোগ করেন।

এ সময় একদল শিশু কিশোরদের মাওলানা বদরুজ্জামান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসে।

উক্ত গণ সংযোগে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও উপজেলা যব বিভাগের সভাপতি আব্দুল বারি, অচিন্তপুর ইউনিয়ন শাখারক সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা আল আমিন, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন