বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

নদীপথে সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে বালুবাহী ট্রলার আটক করলেন এসিল্যান্ড

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৩৬০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু পাচারের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় বালুভর্তি একটি ট্রলার বালু নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে ওই বালুবাহী ট্রলারকে লক্ষ্য করে নদীপথে ধাওয়া করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও তার টিম। পরে নদীপথে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ ধাওয়া করার পর উপজেলার মধুপুর ব্রীজ সংলগ্ন ওই বালুবাহী ট্রলারকে আটকের পর জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(১২ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাঠিয়ামারি ঘাটে অভিযান চালানোর সময় তাদের উপস্থিতি টের পেয়ে বালুভর্তি একটি ট্রলার পালনোর চেষ্টা করে। এসময় ছোট অপর একটি ট্রলার নিয়ে বালুভর্তি ট্রলারটি লক্ষ্য করে পিছনে ধাওয়া করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমানের টিম। নদীপথে প্রায় সাড়ে তিন কিলোমিটার নদীপথ ধাওয়া করার পর উপজেলার মধুপুর ব্রীজের নিচে গিয়ে ওই বালুবাহী ট্রলারকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. তানজিল ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাকে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত সূত্র। উল্লেখ্য যে, এর আগেও এসিল্যান্ড বিভিন্ন সময় অবৈধ বালু উত্তলন কারীদের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তাদের সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানার এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি এলাকায় অভিযান চালিয়ে নদী পথে প্রায় সাড়ে তিন কিলোমিটার নদীপথ ধাওয়া করে বালুভর্তি একটি ট্রলারকে আটক কর হয়। এসময় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন