বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পদ্যবাড়ির অন্দরমহল ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭৩ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা ২০২৩ -এ মোড়ক উন্মোচন হয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থের। কবি ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ,বিশিষ্ট কবি আসলাম সানি,সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব আজিজুর রহমান আজিজ, বাংলা একাডেমির সচিব লোকমান হোসেন,এশিয়ার সক্রেটিস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রাজিব সরকার,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান প্রমুখ।

জানা যায়, ‘পদ্যবাড়ির অন্দরমহল’কাব্যগ্রন্থটির
নাম প্রকাশের পরেই ব্যাপক সারা ফেলেছে পাঠকদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্যগ্রন্থটির নাম প্রকাশ হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ কাব্যগ্রন্থটি।

২০২১ এর বইমেলায় সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ “কাব্য টোকাইয়ের অভিষেক” এর লেখক মাহবুব রুমনের নতুন কাব্যগ্রন্থ “পদ্যবাড়ির অন্দরমহল” পাওয়া যাচ্ছে বইমেলা ২০২৩ এ ছায়াবীথি স্টলে। এছাড়াও কাব্যগ্রন্থটি ঈশ্বরগঞ্জের মুন্নী লাইব্রেরীসহ বেশ কয়েকটি লাইব্রেরিতে পাওয়া যাবে বলে জানা যায়।

পদ্যবাড়ির অন্দরমহলের লেখক কবি মাহবুব রুমন বলেন, বইটি পড়ে পাঠকরা নতুন কিছু চমক পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম,সাম্য,বৈষম্যের বাইরেও বিষয় বৈচিত্রেরদিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশেও পরিব্যপ্ত।

কবি মাহবুব রুমনের জন্ম ২২ নভেম্বর ১৯৯০, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার । বাবা মোঃ সিদ্দিকুর রহমান ও মা হাজেরা খাতুনের ছেলে তিনি। মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

৫ম শ্রেণী থেকেই লেখালেখির হাতেখড়ি তার। পরবর্তীতে জাতীয় দৈনিক যুগান্তরসহ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন