বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

প্রতারকচক্র ঠেকাতে ভাতা ভোগীদের নিয়ে সচেতনতামূলক সভা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্র ও অসহায়দের জন্য সরকারের দেওয়া ভাতা মোবাইল ব্যাকিং থেকে প্রতারণার মাধ্যমে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত প্রতারকচক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় বিভিন্ন সময় প্রশাসনের কাছে বেশ কয়েকটি মৌখিক ও  লিখিত অভিযোগ এসেছে। যেকারণে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সচেতনতা মূলক সভা করছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ(২৮ ফেব্রুয়ারী) বুধবার উপজেলার মগটুলা ইউনিয়নে প্রতারণা ঠেকাতে ভাতা ভোগীদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার হোসনে আরা বেগম।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ বলেন,সচেতনতা বাড়াতে আমরা এই প্রচারণা শুরু করেছি। ভাতাভোগীদোর অধিকাংশই তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা কম। তাই তারা প্রতারণার শিকারের ঝুঁকিতে। এসব সহজ সরল মানুষের সহযোগিতার জন্য আমার ইউনিয়ন পরিষদ সব-সময় কাজ করে আসছে। প্রতারণার হাত থেকে ভাতাভোগীদের বাঁচাতে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সচেতনতা মূলক সভাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলায় বয়স্কভাতা সুবিধাভোগীর সংখ্যা ১৯ হাজার ৩৩৮ জন। বিধবাভাতা পাচ্ছে ৯ হাজার ৪০৯ জন, প্রতিবন্ধি ভাতা প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৮৫৬জন, বেদে-৩৯, হিজড়া-৪, প্রতিবন্ধি শিক্ষার্থীদের উপবৃত্তির সংখ্যা ২১৬ এবং অনগ্রসর শিক্ষার্থীদের উপবৃত্তি পাচ্ছেন ৩৪ জন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন