বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ফুলপুরে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে পৃথক অভিযানে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক-কাভার্ডভ্যানের চালক ও সহকারীসহ চারজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার মুনছুর আলীর ছেলে মো. মমিন উল্লাহ (২৫) এবং মো. মিলন মিয়ার ছেলে ইমন মিয়া (২১), মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন গ্রামের মৃত সোহেল হোসেনের ছেলে মো. তামীম হোসেন (২৪) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া (২২)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ১৬৬ বস্তা জিরাসহ দুইজনকে আটক করা৷ হয়। এর আগে সোমবার সকালে একই জায়গায় চেকপোষ্ট বসিয়ে ৩০০ পিস ভারতীয় কম্বলসহ ২ জনকে আটক করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হালুয়াঘাট-ধোবাউড়া সিমান্ত দিয়ে অবৈধভাবে বিভিন্ন পন্য আসছে, এমন সংবাদ পেয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্তর এলাকায় চেকপোষ্ট বসায় ফুলপুর থানা পুলিশ। পরে আজ সকালে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬৬ বস্তায় ৪ হাজার ৯৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। পরে জব্দকৃত জিরা ও গাড়িতে থাকা চালক মমিন উল্লাহ ও সহকারি ইমন মিয়াকে আটক করে থানায় আনা হয়। এর আগে সোমবার সকালে একই জায়গায় চেকপোষ্ট বসিয়ে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। পরে গাড়িতে থাকা চালক মো. তামীম হোসেন ও সহকারি মো. রাসেল মিয়াকে আটক করে থানায় আনা হয়।

ওসি আব্দুল হাদী বলেন, দুই অভিযানে আটক চার জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন